ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ মোঃ মনির হোসেন ওরফে ‘ফাইটার মনির’ (৪০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ফতুল্লা থানার গলাচিপা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত মোঃ মনির হোসেন ওরফে ‘ফাইটার মনির’ মাসদাইর এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গলাচিপা এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মো. জাহিদ হোসেনের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে জাহিদ হোসেনের সহযোগী হিসেবে পরিচিত ‘ফাইটার মনির’কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি থেকে ২টিতে বড় ছোরা, ১টি রামদা, ৩টি বড় দা, ১টি ডেগার, ১টি সামুরাই, ৬টি মাঝারি ছোরা, ১টি বড় চাপাতি, ১টি ছোট চাপাতিসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ঘরটি থেকে ১টি করাত, ১টি বড় হাতুড়ি, ১টি লোহা কাটার যন্ত্র, ৩টি পাইপ, একটি কম্পিউটারের সিপিইউ, দুটি মনিটর, ২৪ পুড়িয়া গাঁজা এবং গাঁজা মাপার ছোট ডিজিটাল মেশিন জব্দ করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..