মাইলস্টোন ট্র্যাজেডি : নিহতদের স্মরণে সন্ধি’র দোয়া ও বৃক্ষরোপণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাইলস্টোন ট্র্যাজেডি : নিহতদের স্মরণে সন্ধি’র দোয়া ও বৃক্ষরোপণ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

মাইলস্টোন ট্র্যাজেডি : নিহতদের স্মরণে সন্ধি’র দোয়া ও বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
মাইলস্টোন ট্র্যাজেডি : নিহতদের স্মরণে সন্ধি’র দোয়া ও বৃক্ষরোপণ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় সন্ধি সামাজিক সংগঠনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়াপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনটির সভাপতি মোঃ নূরউদ্দিন সাগর বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় আমরা যে সম্ভাবনাময় প্রাণগুলো হারিয়েছি, তা শুধু তাদের পরিবার নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ্ যেন তাদের জান্নাতবাসী করেন এবং পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দান করেন। পাশাপাশি সেই ঘটনায় যারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তারা দ্রুত সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসুক এ কামনা করছি। সন্ধি সামাজিক সংগঠন সবসময় মানবিকতার পাশে ছিল, আছে এবং থাকবে।

বক্তব্য শেষে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি শোকাহত পরিবারদের শোক সহ্য করার দোয়াও করা হয়। দোয়া শেষে নিহতদের স্মরণে দেওভোগের প্রাইমারী স্কুল মাঠসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মোঃ আবু তাহের শামীম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মোঃ শামসুল করিম, সন্ধি সামাজিক সংগঠনের সহ সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ খালিদ হোসেন পলাশ, সহ সাধারণ সম্পাদক মোঃ আবু হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান অভি, সহ সাংগঠনিক সম্পাদক অনিক দাস, ক্রীড়া সম্পাদক অভি চৌধুরী, প্রচার সম্পাদক টুটুল চন্দ্র শীল, সমাজ কল্যান সম্পাদক মোঃ নয়ন, কোষাধ্যক্ষ শংকর দাস, কার্যকরী সদস্য মোঃ রাজ্জাক, মোঃ রনি, সদস্য কানাই মন্ডল, আকাশ দাস, মোঃ সুমন, মোঃ শাহিন, সীমান্ত, মোঃ রমজান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..