পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুড়িয়ে দিলো ইটভাটা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুড়িয়ে দিলো ইটভাটা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুড়িয়ে দিলো ইটভাটা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুড়িয়ে দিলো ইটভাটা

আড়াইহাজারে পরিবেশ অধিদপ্তর অভিযানে ‘মেসার্স এএম ব্রিকস’ নামের একটি ইটভাটাকে গুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার (৬ মে) উপজেলার শিলমান্দি ইউনিয়নের ফাউসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। অভিযানে সহায়তা করে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার‌্যালয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়। এক্সক্যাভেটর দিয়ে কিলন ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিস পানি ঢেলে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।

এ বিষয়ে উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, ‘বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।’অনুমোদন ছাড়াই পরিচালিত এ ইটভাটা আশপাশের জনবসতি ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কর্মকর্তারা।

অভিযানকালে উপস্থিত আরও ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ ও সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারিও একই ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেসময় ভাটার কার‌্যক্রম বন্ধ করে এক লাখ টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। এরপরও অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাওয়ায় এ পদক্ষেপ নেয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..