প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আবু জাফর আহমেদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আবু জাফর আহমেদ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আবু জাফর আহমেদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আবু জাফর আহমেদ

গত ৭ ফেব্রুয়ারি ‘নারায়ণগঞ্জের কাগজ’ অনলাইন পত্রিকায় “বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেম্বারের ১৯ পরিচালক” শিরোনামে প্রকাশিত সংবাদে প্রাইম গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান আবু জাফর আহমেদের ছবি ও নাম ছাপা হয়েছিল। সংবাদে উল্লেখ করা হয়েছিল, ‘জেনারেল গ্রুপে নির্বাচিতরা হলেন-মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।’

এ বিষয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে আবু জাফর আহমেদ বলেন, আমি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমা কোনটিই করিনি। এখানে যে নির্বাচন হয়েছে সেটিও আমি জানিনা কিংবা আমাকে কেউ জানায়নি পর্যন্ত। এবং নির্বাচন সংক্রান্ত কোন বিষয়ে আমার সাথে কেউ আলোচনাও করেনি। আমি অত্যন্ত বিস্মিত হয়েছি, যখন দেখলাম বিভিন্ন গণমাধ্যমে আমার ছবি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়টি আমার জন্য অত্যন্ত বিব্রতকর।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..