ফতুল্লায় গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

ফতুল্লায় গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ফতুল্লায় গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ফতুল্লায় তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামী হীরা চৌধুরী (৩৩) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদ-প্রাপ্ত হীরা চৌধুরী ফতুল্লা থানার পূর্ব লামাপাড়ার ওমর চৌধুরী তুহিনের ছেলে। নিহত তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলীর রাজাপুরের মৃত আলী আশরাফের মেয়ে। তারা উভয় পরিবারের সম্মতিতে একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

আদালত পুলিশের পরিদর্শক মোঃ কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২১ সালের ২৬ মে ফতুল্লার থানার দায়ের করা একটি হত্যা মামলায় হীরা চৌধুরী নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দিয়েছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, উভয় পরিবারের সম্মতিতে হীরা চৌধুরীর সাথে তানজিদা আক্তার পপির বিয়ে হয়। বিয়ের পর থেকে পপির কাছ থেকে শ্বশুরবাড়ির লোকজন নানা অজুহাতে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে সবসময় চাহিদা পূরণের চেষ্টা করতেন পপির বাবার বাড়ির লোকজন। জমি বিক্রি করেও মেয়ের সুখের জন্য চাহিদা পূরণ করেছেন পপির মা তাসলিমা বেগম।

তিনি আরও বলেন, সর্বশেষ হত্যার আগের দিন দুপুরেও তার শ্বশুরবাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা দিয়ে এসেছেন পপির মা। পরের দিন ফোন করে জানানো হয়, তার মেয়ে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে রয়েছেন। সেখানে গিয়ে তারা জানতে পারেন, তার মেয়েকে গলাকেটে হত্যা করেছেন তারই স্বামী। এই ঘটনায় ভিকটিমের ছোট ভাই মো. শাকিল বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..