ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

ফতুল্লা রিপোর্টার্স ক্লাব (FRC) এর ২০২৫-২৬ সনের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

দৈনিক দেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী আনিসুর রহমানকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলোর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠিত হয়।

কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সজীব, অর্থ ও সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, সিনিয়র কার্যনির্বাহী সদস্য সাদ্দাম হোসেন শুভ ও সিনিয়র কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ।

কমিটির নাম ঘোষণা করেন নির্বাচনের জন্য গঠিত এডহক কমিটির আহবায়ক মোঃ মোবারক হোসেন চৌধুরী হান্না। এসময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সচিব এ্যড. অজুফা বেগম এবং সদস্য কাজী মইনউদ্দীন।

ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল ফারুক রিংকু, মাও. সাব্বির আহমাদ তুহিন, মোঃ জাকির হোসেন, মরিয়ম আক্তার রুমা প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান ভুঁইয়া ও শাহনুর ইমাম বাবুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..