বক্তাবলীতে ভূমিদস্যুদের হুমকি-ধামকি ও নির্মাণ কাজে বাধা : থানায় অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে ভূমিদস্যুদের হুমকি-ধামকি ও নির্মাণ কাজে বাধা : থানায় অভিযোগ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

বক্তাবলীতে ভূমিদস্যুদের হুমকি-ধামকি ও নির্মাণ কাজে বাধা : থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
বক্তাবলীতে ভূমিদস্যুদের হুমকি-ধামকি ও নির্মাণ কাজে বাধা : থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় জমি দখলের পাঁয়তারা, হুমকি-ধামকি ও নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগে এক বৃদ্ধা নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর নাম জমিলা বেগম (৬৫), স্বামী আলী মিয়া।

তিনি অভিযোগে উল্লেখ করেন, উত্তর নরসিংপুরের বাসিন্দা মোঃ গিয়াস উদ্দিন (৭৪) ও তার পুত্র মোঃ সুমন মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। অভিযোগে আরও বলা হয়, জমিলা বেগমসহ আরও ১০ জন ব্যক্তি ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে গিয়াস উদ্দিনের নিকট থেকে দলিল মূলে ৩৭ শতাংশ জমি ক্রয় করেন। তাদের কাছে বৈধ কাগজপত্রও রয়েছে।

অভিযোগে দাবি করা হয়, জমি বিক্রির পরও গিয়াস উদ্দিন ও তার পুত্র সুমন মিয়া স্থানীয় ৫/৬ জন অজ্ঞাত সহযোগীকে নিয়ে জমিতে নির্মাণ কাজ শুরু হলে তা বন্ধ করে দেন। তারা নির্মাণ কাজে বাধা দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন।

গত ১৫ জুলাই বিকাল ৫টার দিকে জমিলা বেগম নিজ অংশের ১৩.৫০ শতাংশ জমিতে ঘর নির্মাণ শুরু করলে সুমন মিয়া দেশীয় অস্ত্রসহ অজ্ঞাত ৫/৬ জন সহযোগী নিয়ে সেখানে উপস্থিত হয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করারও চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জমিলা বেগম আরও বলেন, “বিভিন্ন সময় আপোষ-মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় অভিযোগ দিতে বাধ্য হয়েছি।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, গিয়াস ও সুমনের বিরুদ্ধে এর আগেও একাধিক ভূমি দখল ও প্রতারণার অভিযোগ রয়েছে, যা প্রশাসনের নজরে আনা প্রয়োজন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাস জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা ও সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা যেন দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে তাকে আইনের আওতায় নিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..