বরিশালের মাদক মামলার আসামী না’গঞ্জে আটক, ৪ কেজি গাঁজা জব্দ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বরিশালের মাদক মামলার আসামী না’গঞ্জে আটক, ৪ কেজি গাঁজা জব্দ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বরিশালের মাদক মামলার আসামী না’গঞ্জে আটক, ৪ কেজি গাঁজা জব্দ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
বরিশালের মাদক মামলার আসামী না’গঞ্জে আটক, ৪ কেজি গাঁজা জব্দ

সোনারগাঁয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বের লেনে মা ডেন্টাল কেয়ার এর সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা।

আটককৃত যুবকের নাম মো. আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয়(২৪) । সে বরিশাল মেহেন্দীগঞ্জ পৌরসভার মোঃ আব্দুল্লাহ আল হাসানের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

গোয়েন্দা শাখা ডিবি জানায়, শনিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সহিদার রহমান সঙ্গীয় ফোর্সসহ সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোগড়াপাড়া চৌরাস্তায় মহাসড়কের পশ্চিম পার্শ্বের লেনে মা ডেন্টাল কেয়ার এর সামনে, পাকা রাস্তার উপর ১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করবে।

ওই সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের ভিত্তিতে, অভিযুক্ত আহসানউল্লাকে সকাল ৬টায় জিজ্ঞাসাবাদ করা হয়। তার একটি কালো রঙের কাঁধ ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা পওয়্ যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। অভিযুক্ত মোঃ আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয় উপস্থিত সাক্ষীদের সামনে স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে সোনারগাঁও থানা এলাকাসহ আশেপাশের এলাকায় এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা এলাকায় বিক্রয় করে আসছে। আসামীর নামে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নির্দেশনায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য আসামীর নামে বরিশাল মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..