দক্ষিণ কেরাণীগঞ্জের ব্রাহ্মণগাঁওয়ের হিন্দু ধর্মালম্বী সুবল দাসের বসত বাড়ির সম্পত্তি দখল ও জানে মেরে ফেলার হুমকি প্রদান করায় থানায় অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার ১১ ডিসেম্বর এ ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে ওই ব্যাক্তি দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত আসামীরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত পাশর্^নাথ দাস ওরফে পিএন দাসের ছেলে কমল ও একই এলাকার মৃত সামসুল হকের ছেলে করিম মিয়া।
অভিযোগের বরাত দিয়ে সুবল দাস জানান, ব্রাহ্মণগাঁওয়ের মৃত সামসুল হকের ছেলে করিম মিয়া ও তার সহযোগী অজ্ঞাত নামা দুস্কৃতিকারীদের সাথে নিয়ে ২০১৬ সাল থেকে আমার বসত বাড়ির জমি জবর দখলের পায়তাড়া করে আসছে। এই ব্যাপারে একাধিকবার স্থানীয়ভাবে আপোস মিমাংসার চেষ্টা করলেও করিম মিয়া শালিসদের কথা অমান্য করে হুমকি ধমকি অব্যাহত রাখে।
তিনি আরও বলেন, কমল আমার ভাতিজা এবং করিম মিয়া আমার প্রতিবেশী। আমার বড় ভাই মৃত পাশর্^নাথ দাস ওরফে পিএন দাস জীবিত থাকাবস্থায় তাহার আর্থিক প্রয়োজনে বিগত ২০০৪ সালে তার সম্পত্তি আমাকে ভোগ দখল হস্তান্তরনামা দলিল মূলে লিখে দিয়ে যায়। কমল আমার ভাইয়ের কথার অবাধ্য হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ করে অন্যত্র চলে যায় এবং আমার ভাইয়ের অন্য দুই মেয়ে ভারত থাকায় আমার ভাই টাকার জন্য সম্পত্তি আমার কাছে বিক্রি করে। আমি আমার ভাইয়ের নিকট হতে সম্পত্তি বুঝে নেওয়ার পর হতে এযাবৎকাল জমিতে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল, রক্ষণা-বেক্ষণ ও সংরক্ষণ করিয়া আসতেছি। এরই মধ্যে আমার বড় ভাই ও ভাবি মৃত্যুবরণ করেছে। এমতাবস্থায় বিগত ২০১৬ সাল হতে কমল এসে আমার নিকট হতে আমার ভোগ দখলীয় সম্পত্তি ভোগ দখল করার অসৎ উদ্দেশ্যে করিম মিয়ার সহযোগীতায় আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করা সহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবননাশের হুমকি প্রদান করে আসছে। কমলের ইন্দনে ও পরামর্শে করিম মিয়া সহ অজ্ঞাতনামা ৪/৫ জন প্রায় সময়ই সম্পত্তির বিষয়াদী নিয়া আমাকে সহ আমার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। সম্পত্তির দখল ছেড়ে দেওয়ার জন্য আমাকে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করতে থাকে। বিষয়টি বহুবার স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তারই ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার সময় আমার ক্রয়কৃত সম্পত্তিতে টয়লেট নির্মাণের কাজ আরম্ভ করলে কমলের ইন্দনে ও পরামর্শে করিম মিয়া সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আমার সম্পত্তিতে এসে আমার নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে এবং আমাকে অকথ্য ভাষা গালিগালাজ করতে থাকে। আমি করিম মিয়াকে গালিগালাজ করতে নিষেধ করলে সে সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে উদ্যত হয়। একপর্যায়ে করিম মিয়া আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, এই সম্পত্তিতে তোকে কোন নির্মাণ বা সংস্কারের কাজ করতে দিব না। তুই যদি আর কোন দিন এই সম্পত্তিতে কোন ধরনের নির্মাণ বা সংস্কারের কাজ করিস কিংবা সম্পত্তি থেকে স্বেচ্ছায় চলে না যাস তা হইলে আজ হোক কিংবা কাল হোক তোকে সহ তোর পরিবারের লোকজনকে জীবনের তরে শেষ করে ফেলবো নতুবা যেকোন মিথ্যা মামলায় ফাসাইয়া দিব বলে হুমকি প্রদান করে।
আপনার মন্তব্য প্রদান করুন...