বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুককে ধর্ষণ চেষ্টার অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুককে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুককে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুককে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজিমউদ্দিন নামের এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মধ্যবয়সী এক ভিক্ষুককে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী ওই ভিক্ষুক বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী ওই ভিক্ষুক অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন বুদ্ধিপ্রতিবন্ধী। তার স্বামী জালাল উদ্দিন ৬ মাস আগে মৃত্যুবরণ করেছেন। মানুষের কাছে হাত পেতে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার বাইশটেকি গ্রামের মৃত আছমত আলীর ছেলে অভিযুক্ত আজিমউদ্দিন তার টিনের দোচালা ঘরে প্রবশে করে বিভিন্ন কথা বার্তা বলার একপর্যায়ে অভিযুক্ তাকে জোরপূর্বক স্পর্শকতার স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি গ্রামের গণ্যমান্যদের জানালে চারদিন যাবত বিচারের আশ্বাস দেওয়া হলেও বিচার না করে সোনারগাঁ থানা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা ঘটনাটি ধাপা চাপা দেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে অপরাধের বিচার না পেয়ে গত ওই ভিক্ষুক বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

বক্তব্যের জন্য অভিযুক্ত আজিমউদ্দিনের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোনে ফোন দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।

উপজেলার সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম ভূইয়া বলেছেন, অভিযুক্ত আমাদের দলের কেউ না।

ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী কিনা জানতে চাইলে তিনি বলে, এখন তো কমিটি গঠনের কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে না এবং সে আমাদের সঙ্গেরও কেউ না।

সোনারগাঁ থানা বিএনপি ছাত্র-বিষয়ক সম্পাদক সোহেল রানা জানান, অভিযুক্ত আজিমউদ্দিন আমাদের ওয়ার্ডে কি যেনো একটি পদে রয়েছেন। দল করার সুবাদে আমাদের সঙ্গে চলাফেরা রয়েছে। তবে ঘটনা ধাপাচাপা দেওয়ার কথা সত্যি না। আজকে পুলিশও এসে ওই নারীকে পুলিশ থানায় নিয়ে গেছেন। আইনিভাবে বিচার হবে বলে জেনেছি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন। এ বিষয়ে মামলা গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..