বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভায় ৩ সিদ্ধান্ত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভায় ৩ সিদ্ধান্ত
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভায় ৩ সিদ্ধান্ত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভায় ৩ সিদ্ধান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সকল সমন্বয়ক নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ১৫ নভেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষ্যে নতুন কর্মসূচিসহ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় প্লাটফর্মটির কার্যালয়ে আয়োজিত সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক আব্দুল কাদের।

এর আগে গতকাল মঙ্গলবার দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ ও কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে সভা ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি।

সভায় আলোচনার বিষয় নিয়ে আবদুল কাদের বলেন, আজকের (বুধবার) সভায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহি কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রাম চারজনের বাহিরে এই নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে ২০ থেকে ২২ জন সদস্য থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দু একজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। এই সপ্তাহের মধ্যে এটি গঠিত হবে।

তিনি বলেন, আরেকটি সিদ্ধান্ত হয়েছে এখানে ‘অর্গানাইজিং টিম’ থাকবে। অর্থ্যাৎ সেল ভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। এই ‘অর্গানাইজিং সেল’ ও এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।

আব্দুল কাদের বলেন, এছাড়া আগামী ১৫ নভেম্বর অভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষ্যে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যে কেন্দ্রীয় বডি আছে – ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিবে, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবে। একই সাথে জেলা পর্যায়ে যারা জেলা প্রতিনিধি আছেন তারা শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..