মঙ্গলবারের মধ্যে অস্ত্র ও গুলি জমা না দিলে মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মঙ্গলবারের মধ্যে অস্ত্র ও গুলি জমা না দিলে মামলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মঙ্গলবারের মধ্যে অস্ত্র ও গুলি জমা না দিলে মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
মঙ্গলবারের মধ্যে অস্ত্র ও গুলি জমা না দিলে মামলা
প্রতিকী ছবি

বেসামরিক জনগণকে গত ১৫ বছরে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করা হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জে ৩ সেপ্টেম্বরের (মঙ্গলবার) মধ্যে স্থগিতকৃত লাইসেন্সভুক্ত অস্ত্র ও তার গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায়, অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্রধারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুলক হক স্বাক্ষরিতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি কর্তৃক ইস্যুকৃত বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স (কর্মরত সামরিক-অসামরিক কর্মকর্তা ব্যতীত) স্থগিত করা হলো।

স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে লাইসেন্স গ্রহীতার স্থায়ী ঠিকানার থানায় অথবা বর্তমান বসবাসের ঠিকানার নিকটস্থ থানায় লাইসেন্স গ্রহীতা নিজে/মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করবেন। উক্ত তারিখের মধ্যে কোন অস্ত্র/গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে।

ইতোমধ্যে যাদের আগ্নেয়াস্ত্র থানা, জেলা ট্রেজারী ও আর্মস ডিলারদের নিকট জমা রাখা আছে; তাদের ক্ষেত্রে অস্ত্র জমাদানের বিষয়টি প্রযোজ্য হবে না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..