মন্দিরের তালা ভেঙে এক রাতে তিন দফা চুরি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মন্দিরের তালা ভেঙে এক রাতে তিন দফা চুরি
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মন্দিরের তালা ভেঙে এক রাতে তিন দফা চুরি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
মন্দিরের তালা ভেঙে এক রাতে তিন দফা চুরি

ফরিদপুরে একটি মন্দিরের তালা ভেঙে এক রাতে তিন দফা চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক চোর মন্দিরের তালা ভেঙে তিন দফা ওই মন্দিরে ঢুকে সোনা ও রূপার অলঙ্কার, ত্রিশূল কাসা পিতলের ঘটি বাটিসহ প্রতীমার বিভিন্ন উপকরণ এবং শোকেস ভেঙে গচ্ছিত প্রণামীর টাকা নিয়ে গেছে।

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টা, দুইটা ও আড়াইটার সময় তিন দফা এ চুরির ঘটনা ঘটে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর গ্রামে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দিরে।

স্থানীয় কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া বলেন, ওই মন্দিরটি বহু পুরনো। মন্দিরের ভেতরে একটি সি সি ক্যামেরা ছিল। ওই ক্যামেরার ফুটেজ দেখা জানা গেছে এক ব্যক্তি প্রথমে তালা ভেঙে ওই মন্দিরে প্রবেশ করে। তারপর তিন দফায় মন্দিরের প্রতীমার সোন, রুপার অলঙ্কার, কাসা পিতলের সামগ্রী ও প্রণামীর টাকা চুরি করে নির্বিঘ্নে চলে যায়।

ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এটি একটি সার্বজনীন মন্দির হলেও এটি ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়। এ মন্দিরটি মাধবপুর গ্রামের সাহা পাড়া মহল্লার মানবেন্দ্র সাহার বাড়ি-সংলগ্ন এলাকায় অবস্থিত।

বহু পুরাতন এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছে তা কেউ বলতে পারে না। তবে মন্দিরটি আগে টিনের অবকাঠামো ছিল। গত পাঁচ বছর আগে এটি পাকা করা হয়েছে।

মানবেন্দ্র সাহা বলেন, তার বাড়ির চারদিকে তিনটি এবং মন্দিরে একটিসহ মোট চারটি সি সি ক্যামেরা ছিল। গত ৯ মার্চ দিবাগত রাতে মন্দির বাদে অন্য তিনটি সি সি ক্যামেরা চুরি হয়ে যায়। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপর শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

তিনি বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাহউদ্দীন বলেন, শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, তিনি নিজে এবং ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন যে এ চুরি করেছে তার ছবি পাওয়া গেছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..