মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাঁধা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাঁধা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাঁধা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাঁধা

নারায়ণগঞ্জের কাগজ : পুলিশের বাঁধায় পন্ড হলো মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ। রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।

এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতা ও কর্মীরা কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় উপস্থিত নেতা ও কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকে। পরে পুলিশ উপস্থিত নেতা ও কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় আরও উপস্থিত ছিলো, মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিক আহম্মেদ, আয়সা সাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, হাজী ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাক আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ সিব্বির আহমেদ, মহানগর বিএনপি নেতা স্বপ্ন মাহমুদ, হাফেজ, আনোয়ার হোসেন, আল মামুন, রোমান, মাওলানা মামুন, ফেরদৌসুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..