রাজবাড়ীতে করোনাকে পুঁজি করে নিত্যপণ্যের দাম আকাশচুম্বি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রাজবাড়ীতে করোনাকে পুঁজি করে নিত্যপণ্যের দাম আকাশচুম্বি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

রাজবাড়ীতে করোনাকে পুঁজি করে নিত্যপণ্যের দাম আকাশচুম্বি

আবুল কালাম আজাদ, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
রাজবাড়ীতে করোনাকে পুঁজি করে নিত্যপণ্যের দাম আকাশচুম্বি

করোনা ভাইরাসের কারণে চালের আমদানি যথেষ্ট থাকলেও মোটা চাল ও সরু চালের দাম বেড়েছে কেজি প্রতি ১২ টাকা থেকে ১৪ টাকা। আর আমদানি কমে যাওয়ায় বাজারে পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দামও বেড়েছে গেছে। রাজবাড়ীতে করোনাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম আকাশচুম্বি করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ী বড় বাজার সহ অন্যান্য বাজারে সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ গত ১ সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১৫ টাকা থেকে ২০ টাকা। আগে যেখানে প্রতি কেজি পেঁয়াজ মান ভেদে বিক্রি হত ২৫ টাকা থেকে ৩৫ টাকায় সেখানে ১ সপ্তাহ ধরে কেজি প্রতি ১৫ টাকা থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে।

লাগামহীন ভাবে বেড়েছে আদার দাম। গত ১ সপ্তাহের ব্যবধানে আমদানি করা প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১শত ৬০ টাকা থেকে ১৮০ টাকায় আজ সপ্তাহ খানিক ধরে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২৬০ টাকা থেকে ২৮০ টাকায়। আর রসুন বিক্রি হচ্ছে ১ শত টাকা থেকে ১২০ টাকা কেজি দরে যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে। ১ সপ্তাহের ব্যবধানে রসুনের দাম প্রায় দ্বিগুন বেড়েছে।

বিক্রেতারা বলেন, বাজারে করোনা ভাইরাসের কারণে আমদানি কমে যাওয়ায় সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে । তবে এই দাম বেশি দিন থাকবে না।

ক্রেতারা জানান, এমনিতেই করোনা ভাইরাসের কারণে তাদের কাজকর্ম বন্ধ, নেই কোন আয় রোজগার। তার উপর আবার নিত্য প্রয়োজনীয় খাদ্র সামগ্রীর দাম বেড়েছে। এতে তাদের বাজার করতে হিমশিম খেতে হচ্ছে। তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..