রূপগঞ্জে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ২৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ২৪
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন

রূপগঞ্জে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ২৪

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০
রূপগঞ্জে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ৯ পুলিশ কর্মকর্তাসহ পুরো উপজেলায় একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ জন। এদের মধ্যে রূপগঞ্জ থানার করোনা আক্রান্ত ৯ কর্মকর্তা থানা কমপ্লেক্সের অবাসিক ভবনে কোয়োরেন্টাইনে রয়েছেন। বাকিরা নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন, রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রূপগঞ্জ থানার ১৪ জন পুলিশ কর্মকর্তার করোনা পরিক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সোমবার সন্ধ্যার সময় রিপোর্ট আসে ১৪ জনের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ। এছাড়া পুরো উপজেলায় আরো ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরো বলেন, রূপগঞ্জ থানার ওসিকে বলা হয়েছে সেসকল কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে তাদেরকে যদি থানা কমপ্লেক্সের আবাসিক ভবনে রাখতে কোন সমস্যা হয় তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে অনুরোধ করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। এনিয়ে পুরো উপজেলা করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৫ জনে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আমাদের থানার একজন পরিদর্শক, এক উপপরিদর্শক ও ৭ কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন। তাদের আপাতত থানা বাসভবনে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। তাদের শারিরিক পরিস্থিতির অবনতি ঘটলে হাসপাতালে স্থানান্তর করা হবে।

এদিকে খবর থানার আশে পাশের এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। থানার ভিতরে লোকজন আসা একেবারে কমে গেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..