রূপগঞ্জে চাঁদাবাজির মামলায় পাটমন্ত্রী গাজীর এপিএস গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে চাঁদাবাজির মামলায় পাটমন্ত্রী গাজীর এপিএস গ্রেফতার
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন

রূপগঞ্জে চাঁদাবাজির মামলায় পাটমন্ত্রী গাজীর এপিএস গ্রেফতার

রূপগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
রূপগঞ্জে চাঁদাবাজির মামলায় পাটমন্ত্রী গাজীর এপিএস গ্রেফতার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয়দানকারী কামরুজ্জামান হীরাসহ পাঁচজনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। এর আগে চাঁদাবাজির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন অটো ডায়মন্ড ব্রিকসের ম্যানেজার সাব্বির।

অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জের উপর দিয়ে অটো ডায়মন্ড ব্রিকস টাইলস যাওয়ার সময় একটি পরিবহনে চাঁদা দাবি করেন হীরাসহ পাঁচজন। টাকা না দিয়ে কোনো টাইলস এ পথে যেতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরে এ ঘটনায় ম্যানেজার সাব্বির থানায় অভিযোগ দায়ের করেন।

পাটমন্ত্রীর এপিএস গ্রেফতারের বিষয় জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, চাঁদাবাজির অভিযোগে হীরাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি কোম্পানির গাড়ি যাওয়ার সময় সেটি আটকে চাঁদা দাবি করেছেন এবং টাকা ছাড়া কোন মালামাল যেতে দেবেন না বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..