রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়ায় নাওড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হাজীবাড়ির সামনে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামীম (২৫), মুক্তার হোসেন (৬০), নুর হোসেন (২৪), আরিফ (৯) ও রোমান (২০)। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার সাহা তথ্যটি নিশ্চিত করেছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া লাইভ নারায়ণগঞ্জকে জানান, প্রায় ৮জনের মতো আমাদের এখানে ভর্তি আছে। আমরা আহতদের চিকিৎসা চলমান রেখেছি।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার সাহা বলেন, আমরা ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..