স্কুল ছাত্রী স্বপ্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
স্কুল ছাত্রী স্বপ্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

স্কুল ছাত্রী স্বপ্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
স্কুল ছাত্রী স্বপ্না হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রী স্বপ্না হত্যার আসামী গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার পরিবার ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জ থানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত স্বপ্না হত্যাকারীকে গ্রেফতারের দাবি, সুষ্ঠু বিচার ও নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি করেন।

নিহত স্বপ্নার বাবা বলেন, আজকে হত্যার ১৩-১৪ দিন অতিবাহিত হয়ে গেছে। এখনো হত্যাকারীকে শনাক্ত করা যাচ্ছে না। এই মানববন্ধনের মাধ্যমে আমি দাবি করছি যে সঠিক হত্যাকারীকে শনাক্ত করে তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

নিহতের মা বলেন, আর কারো সন্তান যেন এভাবে হত্যার শিকার না হয়, আর কোনো মা-বাবার বুক খালি না হয়, প্রশাসনের কাছে সেই দাবি করছি। সেইসাথে প্রশাসন যেন দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার মেয়ের হত্যাকারীর বিচার করে, সেই দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..