শ্রমিক নেতা পলাশের সুস্থতা কামনায় দোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শ্রমিক নেতা পলাশের সুস্থতা কামনায় দোয়া
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

শ্রমিক নেতা পলাশের সুস্থতা কামনায় দোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
শ্রমিক নেতা পলাশের সুস্থতা কামনায় দোয়া

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশের সুস্থতা কামনায় ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ঢাকা-৩৭৮০) উদ্যোগে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আপনের আয়োজনে শুক্রবার বাদ আসর ফতুল্লার পাগলা বাজার এসএম সুপার মার্কেটে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাগলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদি।

এতে উপস্থিত ছিলেন, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক মো. জসিম, সাবেক দপ্তর সম্পাদক এমডি হানিফ, ফতুল্লা থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফ মোল্লা সহ ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

দোয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আপন বলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ ভাই আমাদের অভিভাবক। তিনি সর্বদা শ্রমিকদের দাবি এবং অধিকার আদায়ে শ্রমিকদের পাশে ছিলেন। তিনি দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা। তিনি শ্রমজীবী মানুষের অভিভাবক। আজ সেই নেতা অসুস্থ অবস্থায় ভারতে চিকিৎসাধীন। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের এই প্রাণপ্রিয় নেতাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..