সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা সিরাজুল গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা সিরাজুল গ্রেফতার
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা সিরাজুল গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা সিরাজুল গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাইফুল ইসলাম নামের এক শিক্ষার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়েরকৃত মামলায় এনসিসি ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

বুধবার রাতে সিরাজুল ইসলামকে অজ্ঞাত আসামী হিসেবে ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া ভাংতি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মুছাপুর ইউপির শাসনেরবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলামের বাড়িতে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মতিউর রহমান বাদী হয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভসহ ১০ জনের নামোল্লেখপূর্বক থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীর বাড়িতে হামলার ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।

উল্লেখ্য, ২০২২ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন সিরাজুল ইসলাম। গত (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে দেশে ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের বিলুপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..