সিদ্ধিরগঞ্জে অস্ত্র-গুলিসহ আজমেরী ওসমানের দুই সহযোগী গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে অস্ত্র-গুলিসহ আজমেরী ওসমানের দুই সহযোগী গ্রেফতার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে অস্ত্র-গুলিসহ আজমেরী ওসমানের দুই সহযোগী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
সিদ্ধিরগঞ্জে অস্ত্র-গুলিসহ আজমেরী ওসমানের দুই সহযোগী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে অস্ত্র গুলি ও ম্যাগজিনসহ আজমেরী ওসমানের দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানাল পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া ট্যাংকি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. আমির হোসেন সনেট (৩৬) এবং নগর খানপুরের গোপাল রায়ের ছেলে সজীব রায় (৩৪)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুর আলম জানায়, গতকাল রবিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার একটি টহল টিম গোদনাইল ধনকুন্ডা ক্যানেল পাড় এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনকদের তল্লাশী করছিলো। এসময় একটি ইজিবাইককে থামার সংকেত দেয়। তখন ইজিবাইক থেকে গ্রেফতারকৃত সনেট ও সজীব লাফ দিয়ে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে দৌড়ে ধরা হয়। এসময় আমির হোসেন সনেটের হাতে থাকা একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।

ওসি শাহিনুর আরও জানায়, গ্রেফতারকৃত সনেট ও সজিব নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম সহযোগী। সনেটের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং সজীবের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। আমরা তাদের বিষয়ে আরও খোঁজ নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..