সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর মতির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর মতির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর মতির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর মতির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জের কাগজ : মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করলেন মুজিব আদর্শের অকুতোভয় সৈনিক, নারায়ণগঞ্জ-৪ আসনের মাটি ও মানুষের নেতা, জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের স্নেহধন্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ২ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য, গরীব দুঃখী মানুষের পরম বন্ধু আলহাজ্ব মতিউর রহমান মতি।

শনিবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়াস্থ নূরে মদিনা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন কাউন্সিলর আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি।

কাউন্সিলর আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ রিয়াজ উদ্দিন রেনু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হোসেন আলম মেম্বার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইফতেখার আলম খোকন, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে মরনোত্তর ১০ জন, যুদ্ধাহত ১ জন ও ২৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও উন্নতমানের শাল প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..