সিদ্ধিরগঞ্জে ডাকাত সন্দেহে গ্রেফতার ৯
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে ডাকাত সন্দেহে গ্রেফতার ৯
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

সিদ্ধিরগঞ্জে ডাকাত সন্দেহে গ্রেফতার ৯

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সিদ্ধিরগঞ্জে ডাকাত সন্দেহে গ্রেফতার ৯

সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ড আটিগ্রামস্থ নদীর পাড়ে বন্ধ মনোয়ার জুট মিলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর সিদ্দিক।

জানা যায়, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র কাটার, সুইস গিয়ার, চাপাতি, চাকু, সুতা, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়।

আটক ডাকাতরা হলো, সাখাওয়াত হোসেন শওকত (৪২), মোঃ মাসুম (৩৫), মোঃ মাসুম ভুইয়া (৩৫), মোঃ সুজন (৩২), মোঃ রিদয় (২১), মোঃ ফরহাদ (২০), মোঃ সুমন( ১৮), মোহাম্মদ সাইফুল (২৫), মোহাম্মদ অহিদ (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে আমরা অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক ৯জন ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..