সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারী চক্রের হোতাসহ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় অপহৃত সুমনকে (২৫) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি করেছেন র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

বুধবার (৮ মে) সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সিদ্ধিরগঞ্জের আঃ মান্নানের ছেলে অপহরণ চক্রের হোতা মোঃ তুষার (২৪) এবং একই থানার ময়জাল মিয়ার ছেলে মোঃ সজিব মিয়া (২১)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক তদন্ত সূত্রে তারা জানতে পেরেছে মোঃ সুমন পেশায় একজন পোশাক শ্রমিক। প্রতিদিনের ন্যায় তিনি সকালে ডিউটিতে যান। পরে ডিউটি শেষে রাত ৮ টা ২০ মিনিটে বাড়ি ফেরার পথে সিদ্ধিরগঞ্জ থানাস্থ চৌধুরীবাড়ি এলাকার আর কে গ্রুপ এর সামনের পাকা রাস্তায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী তার পথ আটকায়।

এরপর গ্রেপ্তার আসামীরাসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন তাকে মারধর-ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। পরে তাকে জিম্মি করে তার পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। সে সময় ভুক্তভোগীর মোবাইল ফোন দিয়ে তার বড় ভাই মোঃ সাদ্দাম হোসেনকে মুক্তিপণের অর্থের বিনিময়ে ভাইকে উদ্ধার করতে বলেন আসামীরা। একপর্যায়ে নিরুপায় হয়ে অপহৃতের বড় ভাই মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।

আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..