সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শারমিন রি-রোলিং মিলের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। সোমবার (১৮ মার্চ) বিকেল চারটায় চাষাড়া-আদমজী পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, বেআইনিভাবে শারমিন স্টিল মিলস লিমিটেড বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের শ্রমিকদের বেতন দেয় নাই। অবিলম্বে মিলটি চালু করে, বকেয়া মজুরি পরিশোধ, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবির প্রেক্ষিতে আমাদের এই যৌক্তিক আন্দোলন।

এদিকে প্রায় আধা ঘন্টা শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

আন্দোলনরত শ্রমিকরা আরো জানায়, শারমিন স্টিল মিলে প্রায় শতাধিক শ্রমিক কাজ করতো। গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। তাদের এই বেতন পরিশোধ না করেই গত ফেব্রুয়ারি মাসে স্টিল মিলটি বন্ধ করে দেওয়া হয়। মালিকপক্ষ তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস বারবার দিলেও এখনো পর্যন্ত তারা তা পরিশোধ করে দিচ্ছে না। এর ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। তাই বাধ্য হয়ে তারা সড়কে নামতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে জানতে শারমিন স্টিল মিলের মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করতে প্রতিষ্ঠানে গিয়েও কাউকে পাওয়া যায় নাই। প্রতিষ্ঠানটিতে দায়িত্বশীল কেউ না থাকায় নিরাপত্তারক্ষীর কাছে মালিকপক্ষের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার চেয়েও পাওয়া যায়। তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয় নাই। কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নি।

ঘটনাস্থলে আসা শিল্পাঞ্চল পুলিশ (অঞ্চল-৪) নারায়ণগঞ্জ এর এএসআই ফরিদ বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন করায় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তাদের বেতন বুঝিয়ে দেওয়ার বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলবো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এই আন্দোলন করেন। খবর পাওয়া মাত্রই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..