সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ নারী আটক, ১ কেজি গাঁজা উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ নারী আটক, ১ কেজি গাঁজা উদ্ধার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ নারী আটক, ১ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ নারী আটক, ১ কেজি গাঁজা উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে। বুধবার রাতে এক অভিযানে এক কেজি গাঁজাসহ মোসা. নাজমা আক্তার সোফিয়া (৫৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত সোফিয়া কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাঙ্গাপুর সাহেববাড়ী (নোয়াপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী তিন রাস্তার মোড় অটো স্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ ইন্টেরিয়র নামক দোকানের সামনে অভিযান চালানো হয়। পুলিশ জানতে পারে, এক নারী মাদক ব্যবসায়ী সেখানে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে তার দেহ তল্লাশী করে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজা জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. শামীম রেজার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।

ওসি শাহীনুর আলম আরও বলেন, “মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সকল ধরণের অপরাধ নির্মূল করতে থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোনো অপরাধীর স্থান হবে না। অপরাধ নির্মূল করতে সবাইকে সহযোগিতা করতে হবে।”

জব্দকৃত আলামত এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে আটককৃত নাজমা আক্তার সোফিয়ার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবারই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..