স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামী মোঃ কামাল উদ্দিন (৩৭) এর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম (৩৫) কে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুন) ঞ্জর হিরাঝিল আবাসিক এলাকার ৪নং রোডে মোঃ কামাল হোসেনের বাড়ির দ্বিতীয়তলায় এ ঘটনাটি ঘটে।

আটক নাজমা গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের বদরপুরে। তার পিতার নাম রুস্তুম খন্দকার। নাজমা আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরী করেন।

স্বামী কামাল উদ্দিন নোয়াখালীর জেলার কবির হাটের উত্তর জগদানন্দ গ্রামের নুর জামালের ছেলে। সে পেশায় স্যানিটারি মিস্ত্রি। তার গ্রামের বাড়িতে প্রথম স্ত্রী ও ৩ টি সন্তান রয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বিরোধ চলছিল। শনিবার দুপুরেও স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিরোধের এক পর্যায়ে ঝগড়াঝাটি হয়। পরে স্বামী মো. কামাল উদ্দিন দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে যান।

এই সুযোগে স্ত্রী নাজমা বেগম ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করেন। কামাল উদ্দিনের ডাকচিৎকারের বাড়ির লোকজন ছুটে এসে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে ভর্তি করান।

বাড়ির লোকজন ওই নারীকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে খবর দিলে থানার এসআই এনামুল ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়েগেছেন।

আটককৃত দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম বলেন, আমি এবং কামাল উদ্দিন আয়েশা গার্মেন্টে চাকুরী করার সময় সে প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন করে আমাকে গত ৩ বছর পূর্বে বিয়ে করে।

বিয়ে করার পর থেকে স্বামী কামাল অন্য নারীতে আসক্ত হয়ে পড়ে এবং প্রায়ই অতেুক ঘরের মধ্যে জগড়াঝাটি করতো যার কারণে সে অতিষ্ঠ হয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুবকর সিদ্দিক বলেন, অভিযুক্ত ওই নারীকে থানায় আটক করে রাখা হয়েছে এবং তার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..