৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ২
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- শরিয়তপুরের পালং থানাধীন খেয়ালপুর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে হাসান ও পিরোজপুরের নেছারাবাদ থানাধীন মাগুরা গ্রামের আনিছুজ্জামান রনির ছেলে মাজিদুল আলিফ ওরফে শাহরিয়া। আহত ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরিবার।

এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর মা নুসরাত জাহান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করলে পুলিশ ওই দু’জনকে গ্রেপ্তার করে। এর আগে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরেকজন হলো সাহেব পাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে আরাফাত।

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়িতে বসবাসের সুবাদে ঘটনার রাতে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করতে করতে ঘর থেকে বাইরে চলে যায়। এই সুযোগে অভিযুক্তরা শিশুটিকে তাদের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির মা টের পেয়ে চিৎকার করলে অভিযুক্তরা শিশুটিকে ছেড়ে দেয়।

ভুক্তভোগী শিশুর মা নুসরাত জাহান বলেন, অভিযুক্তরা আমাদের প্রতিবেশি। অভিযুক্ত আরাফাতদের বাসায় অপর দুই অভিযুক্তসহ আমরা ভাড়া থাকি। ঘটনার রাতে আমি বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে তখন খেলাধুলা করছিল। পরে দীর্ঘ সময় আমার মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে অভিযুক্ত হাসানের বাসায় গিয়ে দেখি আমার মেয়েকে নগ্ন কওে সে ধর্ষণের চেষ্টা করছে এবং অপর দুই অভিযুক্ত আলিফ-আরাফাত সহযোগীতা করছিল।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..