নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতা সহ ০৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল সোমবার (৯ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রেপ্তার করা হয় আসামীদের। এসময় তাদের হেফাজত হতে চোরাইকৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করত। গোপন সংবাদের মাধ্যমে গতকাল র্যাবের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উক্ত সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতা অপু দন্তরীসহ তিনজন চোর চক্রের সদস্যদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপকর্মের কথা শিকার করেন।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার টুংগীবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...