নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সবজি বিক্রেতা হত্যা মামলার পলাতক আসামী মোঃ পাভেল (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) রাত ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হুমায়ুন-৩ কর্তৃক এ আসামী গ্রেপ্তার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
গ্রেপ্তারকৃত আসামী মিজমিজি ক্যানেলপাড় এলাকার জিসান আহমেদের ছেলে।
পুলিশ জানিয়েছেন, সবজি বিক্রেতা আক্কাস সিকদার হত্যার সঙ্গে জড়িত ছিলেন পাভেল। মামলার প্রথম দুই আসামী গ্রেপ্তার হলেও পালিয়ে বেড়াচ্ছিল বাকিরা। গোপন সংবাদের মাধ্যমে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সবজি বিক্রেতা হত্যার পর দুজন গ্রেপ্তার হলেও বাকি দুজন পলাতক ছিলো। আজ পলাতক আসামি পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে। অতি শীঘ্রই আরেকজনকে গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, এর আগে ১৯ সেপ্টেম্বর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা আক্কাস সিকদারকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে এক দিন পর হত্যার আসামি জুবায়ের হোসেন ও মৃদুলকে গ্রেপ্তার করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...