পুলিশের উপস্থিতিতে লাঠিসোটা নিয়ে আ’লীগের অবরোধ বিরোধী মিছিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পুলিশের উপস্থিতিতে লাঠিসোটা নিয়ে আ’লীগের অবরোধ বিরোধী মিছিল
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

পুলিশের উপস্থিতিতে লাঠিসোটা নিয়ে আ’লীগের অবরোধ বিরোধী মিছিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
পুলিশের উপস্থিতিতে লাঠিসোটা নিয়ে আ’লীগের অবরোধ বিরোধী মিছিল

তিনদিন ব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের উপস্থিতিতে লাঠিসোটা নিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ বিরোধী মিছিলটি করেন তারা।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে মহাসড়কের শিমরাইল মোড় থেকে মৌচাক বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন বিএনপি-জামায়াত বিরোধী শ্লোগান দেওয়া হয়।

অবরোধ বিরোধী শান্তি মিছিলে নেতাকর্মীরা বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সর্বদা বিএনপির নৈরাজ্য মোকাবিলায় প্রস্তুত আছি। বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, আমাদের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশনায় সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবিলা করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এখনো পর্যন্ত মহাসড়কে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে আমরা সজাগ আছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..