ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েছে দূরপাল্লার যান, নেই যাত্রী!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েছে দূরপাল্লার যান, নেই যাত্রী!
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েছে দূরপাল্লার যান, নেই যাত্রী!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েছে দূরপাল্লার যান, নেই যাত্রী!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধ কর্মসূচির প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চলাচল। তবে নেই যাত্রীর চাপ। অবরোধের অন্যান্য দিন দূরপাল্লার যান চলাচল করতে না দেখা গেলেও আজ দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে মহাসড়কে আঞ্চলিক যানবাহনের চাপ তুলনামূলক বেশি।

রোববার (১২ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

আশরাফুল আলম নামের এক যাত্রী বলেন, জরুরি কাজে বের হয়েছি। অন্যান্য দিনের মতো আজ বাস পেতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। আশা করছি, নির্বিঘ্নেই গন্তব্যস্থলে যেতে পারবো।

রফিকুল আমিন নামের আরেক যাত্রী জানান, পরিবার নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়েছি। চট্টগ্রামের বাস কম। কবে বাস পেতে তেমন সমস্যা হয়নি।

শ্যামল মিয়া নামের এনা পরিবহনের এক বাসচালক বলেন, সায়দাবাদ থেকে সহজেই শিমরাইল মোড়ে আসতে পেরেছি। কোনো সমস্যা না হলেও এক ধরনের আতঙ্ক কাজ করছে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে আমরা মহাসড়কে কাজ করে যাচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এখনও পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটে নি। যে কোনো নাশকতা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..