রাজনীতিতে টিকে থাকতে মানুষের ভালোবাসা প্রয়োজন : জিএম কাদের
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রাজনীতিতে টিকে থাকতে মানুষের ভালোবাসা প্রয়োজন : জিএম কাদের
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল

রাজনীতিতে টিকে থাকতে মানুষের ভালোবাসা প্রয়োজন : জিএম কাদের

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
রাজনীতিতে টিকে থাকতে মানুষের ভালোবাসা প্রয়োজন : জিএম কাদের

নারায়ণগঞ্জের কাগজ : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাজনীতিতে টিকে থাকতে হলে গণমানুষের ভালোবাসা ও শর্তহীন সমর্থনের প্রয়োজন। আমি পার্টির সর্বস্তরের নেতাকর্মীসহ গোটা দেশের মানুষের যে ভালোবাসা ও আকুণ্ঠ সমর্থন পেয়েছি, সে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি আরও বলেন, শুধুমাত্র পদ-পদবি পেলেই জনগণের ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে হলে জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে। মঙ্গলবার (১০ সেপ্টম্বর) দুপুরে উত্তরার নিজ বাসভবনে শ্যামপুর-কদমতলী থানা জাপা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সবসময় গণমানুষের রাজনীতি করে। আমাদের রয়েছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। স্বাধীনতা-পরবর্তী এদেশে যত উন্নয়ন হয়েছে তার সিংহভাগই হয়েছে এরশাদ শাসনামলে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে পারি, তাহলে আগামীতে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাস ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, মহানগর নেতা কাউসার আহামেদ, শামসুজ্জামান কাজল, মো. ইব্রাহীম মোল্লা, মো. হানিফ, আসাদ মিয়া, মো. মানিক, কামাল হোসেন, দুলাল, এইচ এম রনি, ইন্দ্রজিত দেসহ বিপুলসংখ্যাক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে বিরোধীদলীয় উপনেতা হওয়ায় জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শ্যামপুর-কদমতলী থানার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..