ঢাকার সম্মেলন উপলক্ষে শ্রমিকলীগের প্রস্তুতিমূলক সভা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঢাকার সম্মেলন উপলক্ষে শ্রমিকলীগের প্রস্তুতিমূলক সভা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু

ঢাকার সম্মেলন উপলক্ষে শ্রমিকলীগের প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
ঢাকার সম্মেলন উপলক্ষে শ্রমিকলীগের প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জের কাগজ : আগামী নভেম্বর মাসে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন। এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বরফকল ঘাটে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং এন্ড কালচারাল সেন্টার অফিসে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় আলোচনা হয় (৯ নভেম্বর) শনিবার সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রস্তুতি মূলক সভায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ বলেন, ৯ নভেম্বর সবাই নারায়ণগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে উৎসবমূখর পরিবেশে। আমাদের সংগঠনে ৩টি সংগঠন আছে তা হলো ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ। এ তিনটি সংগঠনের নামে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিভিন্ন অভিযোগ থাকলেও জাতীয় শ্রমিকলীগের কোনো অভিযোগ পাওয়া যায়নি। একমাত্র জাতীয় শ্রমিকলীগ কোনো বির্তকের মধ্যে আসেনি। তাই আমি জাতীয় শ্রমিকলীগ নিয়ে গর্ববোধ করি। আমি ৭ বছর ধরে জাতীয় শ্রমিকলীগের সভাপতি পদে আছি। যদি জননেত্রী শেখ হাসিনা চান তাহলে আমি আবারও সভাপতি পদে থাকব।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাক সবুজ সিকদার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাক মাঈনুদ্দিন আহম্মেদ বাবুল, মহানগর সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উমাইয়া বেগম সুমি, যুব শ্রমিক লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাক গাজী মোঃ লিটন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক লীগের ২৩নং ওয়ার্ডের সভাপতি মো.লিটন, সাধারণ সম্পাদক মোঃ বোরহান, সাংগঠনিক সসম্পাদক সগির আহাম্মদ ডালিম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..