মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলার শিকার হলেন শ্রমিকলীগ নেতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলার শিকার হলেন শ্রমিকলীগ নেতা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলার শিকার হলেন শ্রমিকলীগ নেতা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলার শিকার হলেন শ্রমিকলীগ নেতা

মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হলেন শ্রমিক লীগ নেতা ও ব্যবসায়ীরা। সোমবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কদমতলীর ৫৯নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ৩ টায় মোটরসাইকেলযোগে প্রায় ২ শতাধিক সন্ত্রাসী ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। তারা জাতীয় শ্রমিক লীগের ৫৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুনের অফিসসহ বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে। এসময় সন্ত্রাসীরা নগদ ৩ লাখ টাকা লুট ও ৪ লাখ টাকা সমপরিমাণ একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

ভুক্তভোগীরা বলছেন, গতকাল ঢাকা ম্যাচ কলোনিতে মাদক ব্যবসায়ী সুমন ও সাগরের নেতৃত্বাধীন মাদক ব্যবসা বন্ধ কারর প্রতিবাদ জানায় শ্রমিকলীগ নেতা মাহফুজুর রহমান মামুন, পরে এলাকাবাসী তার পক্ষ নিয়ে মাদক ব্যবসায়ীদের এলাকা থেকে বিতাড়িত করেন। তারই জের ধরে আজ দুপুরে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এই সশস্ত্র হামলা চালায় ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভূমির নেতৃত্বাধীন সন্ত্রাসী ফজু, ফারুক ও বিপ্লব সহ প্রায় দুই শতাধিক সন্ত্রাসী বাহিনী।

স্থানীয়রা বলছেন, কাউন্সিলর আকাশ কুমার ভূমির নেতৃত্বে ৫৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হয়। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই কাউন্সিলর আকাশ কুমার ভুমি নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীর দ্বারা হামলার শিকার হতে হয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..