সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযান, জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযান, জরিমানা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ মে, ২০২৪
সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযান, জরিমানা

সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় ১২ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে ভবনটি সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার (৫ মে) দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে সিটি টাওয়ার নামে ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

একই অভিযোগে জাকির হোসেন নামে একজন বাড়ির মালিককে ১ লাখ টাকা ও নূরুল ইসলাম নামে আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই দুই বাড়ির মালিক নিজ উদ্যোগে বর্ধিত অংশ ভেঙে ফেলার প্রতিশ্রুতি দেন।

অভিযানে উপস্থিত রাজউকের জোন-৬ এর ৩ এর অথরাইজড অফিসার মোঃ রাজিবুল ইসলাম জানান, সিটি টাওয়ারটি আবাসিক ভবন করার অনুমতি নিয়ে বাণিজ্যিকভাবে তৈরী করা হয়েছে। তাছাড়া নকশা বহির্ভূতভাবে ভবনের সামনের অংশ বর্ধিত করা হয়েছে। তাই বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়েছে এবং ভবনটি সিলগালা করা হয়েছে। এছাড়া আরও দুটি ভবনের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..