সিল মারা ব্যালট নিয়ে ছবি তুলে আ’লীগ নেতার পোস্ট
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিল মারা ব্যালট নিয়ে ছবি তুলে আ’লীগ নেতার পোস্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সিল মারা ব্যালট নিয়ে ছবি তুলে আ’লীগ নেতার পোস্ট

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২২ মে, ২০২৪
সিল মারা ব্যালট নিয়ে ছবি তুলে আ’লীগ নেতার পোস্ট

সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে সিলযুক্ত ব্যালট প্রকাশ্যে প্রদর্শন ও এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন আওয়ামী লীগের এক নেতা। আজ সোমবার সকালে মোগড়াপাড়া এইচ জি জি এস সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই নেতার নাম সোহাগ রনি। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। ২০২২ সালের ১৫ জুন সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদের কাছে পরাজিত হন সোহাগ রনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেনের আনারস প্রতীকে প্রকাশ্যে ভোট দিয়ে সিলযুক্ত সেই ব্যালট পেপার প্রদর্শন করেন সোহাগ। পরে সকাল ১০টা ১৭ মিনিটে সেই ব্যালটের ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেন। ওই পোস্টে সোহাগ লিখেছেন, ‘ইনশাল্লাহ্ জয় আমাদের আসবেই’।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সোহাগ রনি বলেন, প্রার্থীকে ভালোবেসে ভোট দিয়ে প্রকাশ্যে সিল দেওয়া ব্যালট দেখিয়েছেন।

সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক), উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন ওমর (আনারস প্রতীক), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম প্রতীক)।

আইনের বিষয় আমি জানি না। এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেও প্রকাশ্যে সিল মেরে ব্যালট প্রদর্শন করেছি। তিনি শুধু নন, আরও অনেকে প্রকাশ্যে সিল দেওয়া ব্যালট প্রদর্শন করেছে। তাদেরও কিছু হয়নি। আপনারা সাংবাদিক ভাইয়েরা প্যাঁচ ধরলে আমরা কিছু করতে পারমু না?
সোহাগ রনি

তবে প্রকাশ্যে ব্যালট প্রদর্শনকে আইনের লঙ্ঘন বলছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি। তিনি বলেন, এটা করা যাবে না। কেউ এমন কিছু করে থাকলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের আইনের লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সোহাগ রনি বলেন, ‘আইনের বিষয় আমি জানি না। এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেও প্রকাশ্যে সিল মেরে ব্যালট প্রদর্শন করেছি। তিনি শুধু নন, আরও অনেকে প্রকাশ্যে সিল দেওয়া ব্যালট প্রদর্শন করেছে। তাদেরও কিছু হয়নি। আপনারা সাংবাদিক ভাইয়েরা প্যাঁচ ধরলে আমরা কিছু করতে পারমু না?’

নির্বাচনের কমিশনের উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩–এর ৭৮ ধারায় বলা হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার শাস্তি- ‘কোনো রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার বা ভোটকেন্দ্রে উপস্থিত কোনো প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্ট বা ভোট গণনাকারী উপস্থিত ব্যক্তির অন্যূন ছয় মাস বা অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। (ক) ভোটের গোপনীয় রক্ষা করিতে বা রক্ষা করার জন্য সহায়তায় ব্যর্থ হন। (খ) কোনো আইনানুগ উদ্দেশ্য ব্যতীত, ভোট গ্রহণ শেষ হওয়ার পূর্বে অফিশিয়াল সিলমোহর সম্পর্কে কোনো তথ্য কোনো ব্যক্তিকে প্রদান, (গ) কোনো নির্দিষ্ট ব্যালট পেপার দ্বারা কোনো প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে তা সম্পর্কে ভোট গণনাতে প্রাপ্ত কোনো তথ্য প্রদান করেন।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..