ডিএনডি খালে স্কুলছাত্রের লাশ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ডিএনডি খালে স্কুলছাত্রের লাশ উদ্ধার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ডিএনডি খালে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
ডিএনডি খালে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে মো. আনাস (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পরে মঙ্গলবার (২৮ মে) সকালে সিদ্ধিরগঞ্জপুলস্থ খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আনাস সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার আলহাজ্ব আলমাসের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, গতকাল (সোমবার) দুপুরে পরীক্ষা দেয়ার জন্যে বাসা থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল ওই ছেলে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পরিক্ষা স্থগিত করায় অন্যান্য ছাত্ররা বাসায় ফিরে এলেও তিনি আর বাসায় ফেরেননি। তখন থেকেই তার কোনো খোঁজ মেলেনি। তবে আজ সকালে শুনতে পারে, আনাসের লাশ ডিএনডি খাল থেকে উদ্ধার হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, সকালে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আপাততদৃষ্টিতে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। ময়নাতদন্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়নাতদন্ত না করার সম্ভাবনাই বেশি। তবে পরিবার চাইলে ময়নাতদন্ত করা হবে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ছেলেটি সাঁতার জানতো না তাই হয়তো খালে গোসল করতে গিয়ে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তবে আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। ময়নাতদন্ত করার বিষয়ে পরিবার আপত্তি জানানোর কারণে আমরা এখনো লাশ থানায় রেখেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..