সাইফুল্লাহ বাদল নয়, আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি!!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাইফুল্লাহ বাদল নয়, আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি!!
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

সাইফুল্লাহ বাদল নয়, আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি!!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
সাইফুল্লাহ বাদল নয়, আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি!!

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লার কাশিপুর ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটিতে ত্যাগী ও নির্যাতিত আওয়ামী লীগ নেতাকর্মীর পরিবর্তে বিএনপির লোক দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে ফুঁসে উঠেছে দীর্ঘদিন যাবত দলের সাথে থাকা নেতাকর্মীরা। সেই ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদলের বিরুদ্ধে ফুঁসে উঠছে নেতাকর্মীরা।

আবদুল আউয়াল, সোলেমান, মুসলিমসহ নাম প্রকাশে একাধিক নেতাকর্মী জানান, সাইফুল্লাহ বাদলের হঠকারিতা সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে। কারণ বহিরাগত বিএনপি-জামাতের সাথে আতাত করে তাদেরকে আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ে উচ্চ আসনে বসিয়ে সম্মান করছেন আর দলের জন্য নিবেদিত প্রাণ সক্রিয় নেতাকর্মীদেরকে তিনি অবমুল্যায়ন করছেন।

একটি সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে সাইফুল্লাহ বাদল নিজেই বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ শুদ্ধ অভিযান চলছে। যারা বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে এসেছে এবং বিভিন্ন অপকর্ম করে চলছে তাদের চিহ্নিত করা হচ্ছে। আপনারা দেখবেন যাদের গ্রেফতার করা হয়েছে তারা আওয়ামী লীগে এসেছে। আওয়ামী লীগের লোক দিয়েই আওয়ামী লীগের দল চলবে অন্য কারোর দরকার নেই। কিন্তু বিভিন্ন দল থেকে আগত চিহিৃত সেই ব্যক্তিদেরকে তিনি নিজেই চিহিৃত করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পদে আসীন করছেন।

আবু তালেব নামে ৯নং ওয়ার্ডের এক আওয়ামী লীগ নেতা ক্ষুব্ধ হয়ে বলেন, বাদল ভাই যেটা করছেন তিনি সংগঠনের পরিপন্থীর মত। তিনি বিএনপির নেতাদেরকে বিভিন্ন ওয়ার্ডের উচ্চ পদে আসীন করছেন আর যারা দীর্ঘদিন যাবত দলের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছেন তাদেরকে অবমূল্যায়ন করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আহমেদ আলীকে দিয়েছেন। যিনি বিএনপির পরিচিত ও সক্রিয় নেতা হিসেবে পুরো কাশিপুরে সর্বজন পরিচিত। এই আহমেদ আলী ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামীলীগের অনেক নেতাকর্মীর উপর চালায় নির্যাতনের স্টিম রোলার এমনকি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়।

৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব দিয়েছেন মোঃ হুমায়ূন কবীরকে যিনি দেওভোগ মাদ্রাসা এলাকার যুবদল ক্যাডার হিসেবে পরিচিত ফরিদের আপন ভাই। হুমায়ূনের আরেকটি পরিচয় তিনি সাইফুল্লাহ বাদলের ভাই আমিরুল্লাহ রতনের মেয়ের উকিল বাবা।

এছাড়াও ২নং ওয়ার্ডে দ্বায়িত্ব দিয়েছেন আরেক বিএনপি নেতা বদু ওরফে ডিস বদু। যিনি বিএনপির আরেক ক্যাডার হাসানের অন্যতম সেনাপতি সালাউদ্দিনের ভাই।

আবু তালেবের মত অনেকেই বলেন, আমরা কোন ভাইয়ের ব্যক্তিগত আওয়ামী লীগ করিনা আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামীলীগ করি। আমরা নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ একেএম শামীম ওসমানের রাজনীতি করি। যাদের ভেতরে রয়েছে নীতি ও আদর্শ। সাইফুল্লাহ বাদল ভাই কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে যা খুশি তাই রছে। যার দরুন তিনি আওয়ামী লীগের ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে বিএনপি নেতাদেরকে ওয়ার্ড আওয়ামী লীগের মুল্যবান পদে আসীন করছেন। তিনি একজন নীতিহীন মানুষ। তিনি রাজনীতি করেন ব্যক্তি স্বার্থে দলের স্বার্থে নয়। যদি দলের স্বার্থ নিয়ে সাইফুল্লাহ বাদল রাজনীতি করতেন তাহলে আওয়ামী লীগের নেতা বাদ দিয়ে বিএনপি নেতাদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করতেন না। আমরা কাশিপুরে সেই আওয়ামী লীগ চাই যে আওয়ামীলীগে কোন স্বাধীনতা বিরোধীরা থাকতে পারেনা।

তারা আরও বলেন, বিভিন্ন ওয়ার্ডে বিএনপি নেতাদের দিয়ে যে সকল কমিটি গঠন করা হয়েছে তাদেরকে যদি বাদ না দেয়া হয় তাহলে কাশিপুরের প্রতিটি ওয়ার্ড থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা গনহারে পদত্যাগ করবে।

আমরা কাশিপুরের সর্বস্তরের আওয়ামীলীগ ও সহযোগী নেতৃবৃন্দরা সাংসদ শামীম ওসমানের সার্বিক সুদৃষ্টি কামনা করছি যেন কাশিপুরের প্রতিটি ওয়ার্ডের কমিটি ত্যাগী ও পরিক্ষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে গঠন করা হয়।

এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম. সাইফুল্লাহ বাদলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও কা বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..