সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ ৬ জন আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ ৬ জন আটক
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ ৬ জন আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ ৬ জন আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ ছয় জনকে আটক করেছে র‍্যাব-১১। সোমবার (২৪ জুন) চাঁদাবাজির নগদ টাকাসহ তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।

আটকরা হলেন চক্রের মূল হোতা সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা মো. মোবারক হোসেনের ছেলে মো. হৃদয় (২২), সিদ্ধিরগঞ্জের মৃত রফিকের ছেলে মো. ইমরান (২২), ফতুল্লা এলাকার মো. মহসীন আলমের ছেলে মো. সাজ্জাদ (১৯), মৃত আ. রহিমের ছেলে মো. আল আমিন (২২), সোনারগাঁওয়ের মৃত মোতালেব হোসেনের ছেলে মো. কামাল হোসেন (৫০) ও কিশোরগঞ্জের মো. সাহাজ উদ্দিনের ছেলে মো. সাদ্দাম (২০)।

র‍্যাব জানায়, আটককৃত সকলে দুষ্কৃতকারী ও সক্রিয় চাঁদাবাজ। বাস, ট্রাক, মিশুকসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করার সময়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। এ চাঁদাবাজরা পরিবহনে চাঁদাবাজি করার উদ্দেশ্যে পারস্পরিক যোগসাজশে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে চালকদের ভয়ভীতি প্রদর্শন ও ত্রাস সৃষ্টি করতো। তারা দীর্ঘদিন ধরে এ থানা এলাকাসহ এর আশপাশের অনেক এলাকায় চাঁদা তুলতো।

আটক চাঁদাবাজদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..