শহরের দিগুবাবু বাজারে টাস্কফোর্সের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শহরের দিগুবাবু বাজারে টাস্কফোর্সের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

শহরের দিগুবাবু বাজারে টাস্কফোর্সের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
শহরের দিগুবাবু বাজারে টাস্কফোর্সের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত “বিশেষ টাস্কফোর্স” নারায়ণগঞ্জ জেলা কমিটি শহরের অন্যতম কাচাবাজার দিগুবাবুর বাজার তদারকি করেছে। এসময় অধিক মূল্যে পেয়াজ বিক্রয় করে বাজারকে অস্থিতিশীল করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘ইয়াকুব আলী ষ্টোর’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, অধিক মূল্যে আলু বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ‘মায়ের দোয়া বাণিজ্যালয়’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (২৭ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের সাথে পেয়াজের আড়তদারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীরা যৌক্তিক মূল্যে পেয়াজ বিক্রয়ের কথা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিশেষ টাস্কফোর্স নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক মোঃ আলগমগীর হুসাইন, বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ মো: সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি জনাব ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মোঃ ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..