বন্দরে ট্রলারসহ ৩ গরু চোর আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে ট্রলারসহ ৩ গরু চোর আটক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

বন্দরে ট্রলারসহ ৩ গরু চোর আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
বন্দরে ট্রলারসহ ৩ গরু চোর আটক

বন্দরে গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে ১টি ট্রলারসহ ৩ গরু চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে । ওই সময় জনতার উপস্থিতি টের পেয়ে প্রান রক্ষার্থে অপর একটি ট্রলার নিয়ে কৌশলে পালিয়ে যায় অজ্ঞাত নামা আরো ৪ গরু চোর।

আটককৃত চোরেরা হলো সুদূর মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারিয়া এলাকার নুরুল হক মন্ডল মিয়ার ছেলে আল মামুন মন্ডল (৪০) সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার পুরজনা গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে জুয়েল (৩০) ও একই এলাকার মৃত অজিরাজ মিয়ার ছেলে বাদশা (৩২)।

আটককৃতদের বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বন্দর থানায় সোর্পদ করা হয়। এর আগে গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেরশ্বরী এলাকার তাজুল ইসলাম রানা ডেইরী ফার্মে এ চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ডায়েরি ফার্ম মালিক তাজুল ইসলাম বাদী হয়ে আটককৃত চোরদের বিরুদ্ধ বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ গরু ফার্মের মালিক তাজুল ইসলাম জানান, বন্দরে চর ধলেরশ্বরী এলাকায় গরু চুরি ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। গত ৬ মাসে উল্লেখিত এলাকা থেকে কমপক্ষে ৩০/৩৫টি গরু চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরের দল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে ৭/৮ জনের একটি চোরের দল ২টি ট্রলার যোগে শীতলক্ষ্যা নদী দিয়ে চর ধলেরশ্বরীস্থ তাজুল ইসলামের ডেইরী ফার্মে প্রবেশ করে। পরে চোরের দল তালা ভেঙ্গে ভিতরে প্রেবশ করে উল্লেখিত ডেইরী ফার্ম থেকে ৪টি গরু চুরি করে ট্রলার যোগে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ১টি ট্রলারসহ ৩ চোরকে আটক করতে সক্ষম হলেও বাকি চোরের দল অপর একটি ট্রালার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ছাড়াও গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে অজ্ঞাত নামা চোরের দল তাওলাদ মিয়ার গরুর খামার থেকে ৪টি গরু ও গত ৫ নভেম্বর রাতে একই এলাকা থেকে শারমীন বেগমের ২টি গরুসহ গত ৬ মাসে ৩০ থেকে ৩৫টি গরু চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরের দল।

এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক তদন্ত শাহাদাত হোসেন জানান, গরু চুরি ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..