অবৈধ কয়েল কারখানায় অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অবৈধ কয়েল কারখানায় অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান

অবৈধ কয়েল কারখানায় অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
অবৈধ কয়েল কারখানায় অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বন্দরে একটি অবৈধ কয়েল কারখানায় কাঠ পোড়ানো ডায়ার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের ২ ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে শ্রীরামপুর এলাকায় অবস্থিত জমজম নামে কয়েল ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছেন।

সোনারগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদ চৌধুর বলেছেন, কয়েল ফ্যাক্টরীর কর্মচারীদের অবহেলায় এ অগ্নিকান্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শ্রীরামপুর- কাজিপাড়া সড়কের মোড়ে কয়েল ফ্যাক্টরি হঠাৎ আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের দোকানপাট ও বাড়ি ঘরে। আতঙ্কে প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করে।

পরে এলাকাবাসী নিরুপায় হয়ে বিদ্যুৎ অফিস ও ৯৯৯ কল দিয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন। অগ্নিকা-ের খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের জাহিদ চৌধুরীর নেতৃত্বে ২ টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত সময়ের মধ্যে উপস্থিত হন।

জমজম কয়েল ফ্যাক্টরীর মালিক আমির হোসেন জানান, কারখানায় মজুদ কয়েল সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই। ডায়ার থেকে আগুন ছড়িয়ে পড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে অনেক দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..