শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ গ্রেপ্তার ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ গ্রেপ্তার ১
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ গ্রেপ্তার ১

বন্দরে যাত্রীবাহী শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে ৩ কেঁজি গাঁজাসহ নজরুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ধৃত মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম সুদূর খাগড়াছড়ি জেলার দিঘানালা থানার সুপারী বাগান এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জয়নাল আবেদীন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(৩)২৫।

ধৃত মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (২২ মার্চ) দুপুর ২টায় বন্দর থানার মদনপুরস্থ ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী চট্টমেট্রো-ব-১১-০৭৮২ নাম্বার যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..