কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে খুন : ৫ জন আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে খুন : ৫ জন আটক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে খুন : ৫ জন আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে খুন : ৫ জন আটক

সিদ্ধিরগঞ্জ কদমতলী এলাকায় কিশোরদের পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে ডিএন্ডডি লেকপাড় হৃদয় ক্লাবের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব-১১। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত পাইটু হৃদয়সহ আরও ৩জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাতে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- প্রধান অভিযুক্ত পাইটু হৃদয় (১৪), সিদ্ধিরগঞ্জ নয়াপাড়া এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ হৃদয় (৩০), নোয়াখালী গঙ্গাবর মাইজদী এলাকার মনির হোসেনের ছেলে আল আমিন (২০), মোঃ সাব্বির (১৮) ও মোঃ আতিক (২২)।

কী ঘটেছিল সেদিন?
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত আব্দুল্লাহ খান রায়হান সেদিন তার বন্ধুদের সাথে ক্লাবের দক্ষিণ পাশের চত্বরে আড্ডা দিচ্ছিল। এ সময় পূর্বে ঘটে যাওয়া এক মারামারির জেরে গ্রেপ্তারকৃত আসামিসহ আরও ১৪-১৫ জন মিলে রায়হানের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের একজনের হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে রায়হানের বুকের বাম পাশে স্বজোরে আঘাত করলে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত আব্দুল্লাহ খান রায়হানের পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব ও পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার
এই নৃশংস হত্যাকা-ের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য সংগ্রহ করতে থাকে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি চৌকস আভিযানিক দল শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী এলাকায় অভিযান চালিয়ে, হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটত করতে সক্ষম হয়। এছাড়া সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..