বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর এর আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে গত শুক্রবার (০১ আগস্ট) প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মারকাযুন নূর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা হাসমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব, ঢাকা মহানগর দক্ষিণের সহ- সাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ান হোসেন, নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী, মহানগরের প্রচার সম্পাদক ও থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান শফি ও মহানগরের বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ সহ প্রমূখ।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান বলেন, খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা মানবতার মুক্তির একমাত্র পথ। এই আদর্শকে প্রতিষ্ঠা করতে হলে চিন্তাশীল, দায়িত্ববান এবং মাঠপর্যায়ে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা জরুরি। সমাজের সকল স্তরে খেলাফতের চিন্তা তুলে ধরতে পারলেই আমরা আদর্শিকভাবে এগিয়ে যেতে পারব।

মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব বলেন সংগঠনের টেকসই অগ্রগতির জন্য শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক কাঠামো অপরিহার্য। প্রশিক্ষণ কর্মসূচি দায়িত্বশীলদের আদর্শিক ও সাংগঠনিক প্রস্তুতি নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। ধারাবাহিকভাবে এমন প্রশিক্ষণের আয়োজন হলে মাঠপর্যায়ে আরও সুসংহত নেতৃত্ব গড়ে উঠবে, যা সংগঠনকে কাঠামোগতভাবে মজবুত করবে।

মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী বলেন, সঙ্ঘবদ্ধতা ছাড়া কোনো আদর্শিক আন্দোলন টিকে থাকতে পারে না। আমাদের প্রত্যেক দায়িত্বশীলের মধ্যে সীসাঢালা প্রাচীরের ন্যায় সঙ্ঘবদ্ধতা গড়ে তুলতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করে কখনোই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে ৫ জন সদস্যকে কর্মী হিসেবে মানোন্নয়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..