খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদরের দাওয়াতি কর্মসূচি পালিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদরের দাওয়াতি কর্মসূচি পালিত
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদরের দাওয়াতি কর্মসূচি পালিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদরের দাওয়াতি কর্মসূচি পালিত

শহরের চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনে জমকালো আয়োজন, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ। শুক্রবার ১২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন সদর থানা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাওয়াতি মাসের কর্মসূচির অংশ হিসেবে চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনে দাওয়াতি প্যাভিলিয়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে রিক্সা মার্কার মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৫ আসনে রিক্সা মার্কার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল-আমিন রাকিব। সদর থানা শাখার সভাপতি হাজী মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় দাওয়াতি মাসের এই কর্মসূচি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানার সহ-সভাপতি হাজী আবু নাঈম, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, বায়তুলমাল সম্পাদক তাওহীদুল ইসলাম, প্রচার সম্পাদক হাজী আনোয়ার আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক ক্বারী আল আমিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ওসমান, ফতুল্লা থানা দক্ষিণের প্রচার সম্পাদক হাফেজ সাইফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।

দাওয়াতি প্যাভিলিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য, উদ্দেশ্য ও ইসলামী আদর্শ তুলে ধরা হয়। উপস্থিত আলেম-ওলামা, ব্যবসায়ী, চাকুরীজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সংগঠনের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনে যোগদান করেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, খেলাফত মজলিস ইসলামের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই দাওয়াতি মাসের কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং নৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত হবে। ইসলামের ছায়াতলে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই খেলাফত মজলিসের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..