প্যারোলে মুক্তি পেয়ে শিশু সন্তানের জানাজায় যুবলীগ নেতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্যারোলে মুক্তি পেয়ে শিশু সন্তানের জানাজায় যুবলীগ নেতা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্যারোলে মুক্তি পেয়ে শিশু সন্তানের জানাজায় যুবলীগ নেতা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
প্যারোলে মুক্তি পেয়ে শিশু সন্তানের জানাজায় যুবলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে শিশু সন্তানের জানাজায় অংশগ্রহন করেছে বন্দরে যুবলীগ নেতা বাপ্পি হাসান। গত সোমবার (৬ অক্টোবর) তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাদ মাগরিব বন্দর থানার নবীগঞ্জ বাগে জান্নাত জামে মসজিদে জানাজায় অংশগ্রহন করেন তিনি। জানাজা শেষে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়।

আটককৃত যুবলীগ নেতা বাপ্পী হাসান বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার মাজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈষম্য বিরোধী মামলায় কারাগারে থাকা বন্দরের যুবলীগ নেতা বাপ্পি হাসানের পুত্র ইরফান হাসান গত সোমবার দুপুরে হার্টের ছিদ্র জনিত কারণে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

শেষবারের মতো পুত্র সন্তানের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোমবার সন্ধ্যায় ১ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন।

প্যারোলে মুক্তি পেয়ে যুবলীগ নেতা বাপ্পি হাসান পুলিশি প্রহরায় তার নিজের বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন তিনি।

পরে বাদ মাগরিব নবীগঞ্জ কেন্দ্রীয় বাগে জান্নাত জামে মসজিদে সন্তানের জানাজায় অংশ নেন। এবং পুত্রের লাশ ওই কবরস্থানে সমাহিত করেন। শেষে তাকে পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে যুবলীগ নেতা বাপ্পি হাসানকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..