বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেসক্লাবে আলোচনা সভা-পিঠা উৎসব
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেসক্লাবে আলোচনা সভা-পিঠা উৎসব
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেসক্লাবে আলোচনা সভা-পিঠা উৎসব

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেসক্লাবে আলোচনা সভা-পিঠা উৎসব

মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেস ক্লাবে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান।

তিনি বলেন, “দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় আমাদের গর্ব ও অহংকার। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”

আলোচনা সভার পর বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসবের। গ্রামবাংলার বিভিন্ন ধরনের পিঠা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সম্পাদক আলামিন প্রধান, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, দপ্তর সম্পাদক এম.এ. সুমন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..